BSRM Rod Price In Bangladesh Today
বি এস আর এম রডের বিস্তারিত বিষয় আলোচনা
বি এস আর এম হলো বাংলাদেশে ইস্পাত শিল্পে সাড়া জাগানো একটি কম্পানী। যখন দেশে অন্যান্য ইস্পাত কম্পানীর অস্তিত্ব একদম কম ছিলো, তখন থেকেই রড উৎপাদন শুরু করে।
দেশের বিভিন্ন বড় বড় সরকারি-বেসরকারী প্রজেক্ট এ ব্যবহার ব্যবহার হয়ে থাকে বি এস আর রড। বছর-বছর ধরে জাতীয় পর্যায়ে সব ধরণের কাজের জন্য বেছে নেওয়া হয় এই ইস্পাত কে।
দেশের অনেক অবকাঠামো তৈরি হয়েছে এই ইস্পাত দ্বারা। এর মধ্যে রয়েছে, পদ্মা সেতু, রূপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্র, জিল্লুর রহমান ফ্লাইওভার, হাতিরঝিল প্রকল্প, শাহ আমানত সেতু, মেয়র হানিফ ফ্লাইওভার সহ বিভিন্ন প্রকল্প তৈরি হয়েছিল BSRM ইস্পাত দ্বারা।
যখন বাংলাদেশে কোনো গ্রেডের স্টীল ছিল না, তখন থেকেই সর্বপ্রথম গ্রেডের পন্য উৎপাদন বি এস আর এম কম্পানী। এখনো বছরের পর বছর অপরিবর্তিত ভাবে দেশে সেবা দিয়ে আসছে বি এস আর এম রড।
বুয়েট টেস্টে যার মান বাংলাদেশের অন্যান্য স্টীল কম্পানীকে টেক্কা দিয়ে এখনো এগিয়ে। এ থেকে বুঝতে পারি আমরা আমদের যে প্রকল্পে নিঃসঙ্কোচে ব্যবহার করতে পারি।